এসেনশিয়াল ড্রাগসের শেয়ার ছাড়ার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সরকারি একটি কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।সভা শেষে রাতে এসইসির মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে পাঁচ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এই শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫৯ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা মূলধন উত্তোলন করবে। এর ফলে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৪১ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ১০০ কোটি ৯২ লাখ টাকায় উন্নীত হবে।এই শেয়ার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নামে ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।