এসেনসিয়াল ড্রাগস কোম্পানি শিগগির শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) শিগগিরই পুঁজিবাজারে শেয়ার ছাড়বে।ইডিসিএল পুঁজিবাজারে ডাইরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ার ছাড়বে।এ ব্যাপারে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে গত বুধবার এসেনসিয়াল ড্রাগস কোম্পানির একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইডিসিএলের শেয়ার ছাড়ার ক্ষেত্রে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী নাসিরউদ্দিন আহম্মদ এবং ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম কদরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।