এস্কোয়্যার ইলেকট্রনিকস গ্র্যান্ড র্যাফল ড্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাপানি ব্র্যান্ড শার্প ও জেনারেলের পরিবেশক এস্কোয়্যার ইলেকট্রনিকস লিমিটেড সম্প্রতি তাদের করপোরেট অফিসে সামার ক্লোজিং সেলসের গ্র্যান্ড র‌্যাফল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। এস্কোয়্যার ইলেকট্রনিকসের পরিচালক আরিফুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে প্রথম পুরস্কার শার্প এক টনের এসি বিজয়ী হয়েছেন ঢাকার ধানমন্ডির ইয়াছমিন করিম, দ্বিতীয় পুরস্কার শার্প ১০ সিএফটি রেফ্রিজারেটর পেয়েছেন রাজশাহীর মনতাখরুল ইসলাম ও নারায়ণগঞ্জের লিপি আখতার এবং তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি বিজয়ী হয়েছেন ঢাকার মিরপুরের শহীদ আহমেদ চৌধুরী, ধানমন্ডির শরীফ সালাউদ্দিন সরকার ও গোপীবাগের রাধেশাম সাহা। বিজ্ঞপ্তি