এস্কোয়্যার ইলেকট্রনিকসের নতুন ১০টি শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শার্প-রক্সি সেলস অ্যান্ড সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাদাশি ওহইয়ামা ৩ মে এস্কোয়্যার ইলেকট্রনিকসের শোরুম সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ১০টি শোরুম উদ্বোধন করেন। এ সময় এস্কোয়্যার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। নতুন শোরুমগুলো ঢাকার লালবাগ, চট্টগ্রামের আগ্রাবাদ ও লালখান বাজার, ভৈরব, নরসিংদী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা ও মুন্সিগঞ্জে। বিজ্ঞপ্তি