এ্যাপোলো হাসপাতালের সঙ্গে লি অ্যান্ড ফুং বাংলাদেশের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ্যাপোলো হসপিটালস ঢাকা ও লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে গতকাল মঙ্গলবার একটি করপোরেট চুক্তি হয়েছে।এই চুক্তির আওতায় লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লিমিটেডের সব কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্রুত ও সুনিশ্চিত চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধাগুলো উপভোগ করতে পারবে।এ্যাপোলো হসপিটালস ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এস পটার এবং লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট রজার হিউবার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাপোলো হসপিটালসের মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার এবং লি অ্যান্ড ফুংয়ের ম্যানেজার সি এস এ মোজাম্মেল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সি এস এ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।