এয়ার আরাবিয়ার ট্রাভেল এজেন্ট পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংযুক্ত আরব আমিরাতের সারজাহভিত্তিক এয়ারলাইন-এয়ার অ্যারাবিয়া ২০১৫ সালে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশে এর শীর্ষ ১০ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে। এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এয়ার অ্যারাবিয়ার বিক্রয়প্রধান শালিনি রাজন ও উপমহাদেশের আঞ্চলিক মহাব্যবস্থাপক অরিজিৎ গাঙ্গুলী শীর্ষ এজেন্টদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি