এয়ার আরাবিয়ার নতুন গন্তব্য প্রাগ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরাসরি ফ্লাইট চালু করেছে এয়ার এরাবিয়া। আগামী ১১ ডিসেম্বর ইউরোপের এই গন্তব্যে ফ্লাইট উদ্বোধন করা হবে। ৬ ঘণ্টা ৫০ মিনিটের উড্ডয়নের এই গন্তব্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে।
বাংলাদেশ থেকে ইউরোপগামী যাত্রীরাও এয়ার এরাবিয়ার ইউরোপের নতুন গন্তব্য প্রাগে স্বল্প ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্বল্প ভাড়ার বৃহত্তম বিমান সংস্থা এয়ার এরাবিয়া ২০০৭ সাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম-শারজাহ এবং ২০০৮ সাল থেকে ঢাকা-শারজাহ ফ্লাইট পরিচালনা করছে। এখন চট্টগ্রাম থেকে প্রতিদিন দুটি ফ্লাইট এবং ঢাকা থেকে চারটি ফ্লাইট যাচ্ছে।
এয়ার এরাবিয়া এখন মধ্যপ্রাচ্য, ভারত উপমহাদেশ, এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকার দেড় শতাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এর বহরে রয়েছে ৫৩টি নতুন এয়ার বাস (এ-৩২০ উড়োজাহাজ)। বিজ্ঞপ্তি।