এয়ার ইন্ডিয়ার উড্ডয়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ভারতীয় রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান আবার উড্ডয়ন শুরু করেছে।ঢাকায় তিন দিনের ‘ইন্ডিয়া শো’ উদ্বোধনের দিন গতকাল দিল্লি থেকে আগত ফ্লাইটটি সকাল সাড়ে আটটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এ উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বিশেষ অতিথি এবং এয়ার ইন্ডিয়া ইস্টার্ন রিজিওনের নির্বাহী পরিচালক আর দয়াল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।