এয়ার এরাবিয়ার নতুন গন্তব্য মস্কো ও ইকাতারিনবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা এয়ার এরাবিয়া সম্প্রতি শারজাহ হয়ে রাশিয়ার মস্কো ও ইকাতারিনবার্গ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।এয়ার এরাবিয়ার বিমান শারজাহ থেকে গত ১৪ অক্টোবর মস্কো এবং ২৯ অক্টোবর ইকাতারিনবার্গে উড়তে শুরু করে।। প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার সকাল নয়টায় শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার বিমান মস্কোর দোমোদেদোভা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। আর শনি ও বুধবার ইকাতারিনবার্গের উদ্দেশে সকাল ১০টায় শারজাহ বিমানবন্দর ত্যাগ করে।এয়ার এরাবিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আদেল আলী বলেন, শারজাহর সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সংযোগকারী ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীরা রাশিয়ার শহর দুটিতে যেতে সহজেই এয়ার এরাবিয়ার বিমানের সুবিধা নিতে পারবেন। ফলে মস্কোর সঙ্গে ঢাকা সরাসরি যুক্ত হতে পারবে।বর্তমানে এয়ার এরাবিয়া প্রতি সপ্তাহে ঢাকা-শারজাহ রুটে ১০টি এবং চট্টগ্রাম-শারজাহ রুটে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।