এয়ারটেল আনল ব্ল্যাকবেরি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর এয়ারটেল এবার ব্ল্যাকবেরি সেবা চালু করেছে। ৮৯৯ টাকায় পাওয়া যাবে এই সেবা। এ ক্ষেত্রে গ্রাহক বিনা মূল্যে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এ সুযোগ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে এয়ারটেলের ব্ল্যাকবেরি সেবা নিলে প্রথম মাসে কোনো ধরনের মাসিক খরচ লাগবে না। এয়ারটেল বাংলাদেশের এমডি ও সিইও ক্রিস টবিট ঢাকার একটি হোটেলে গতকাল নতুন এই সেবাটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে জানানো হয়, নতুন সেবার আওতায় ব্যক্তিগত ও করপোরেট গ্রাহকদের জন্য থাকবে যথাক্রমে ‘ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস’ ও ‘ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস’। এয়ারটেল একই সঙ্গে ২২ হাজার ২৭২ টাকা থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে ব্ল্যাকবেরি গোল্ডসহ চারটি নতুন ব্ল্যাকবেরি স্মার্ট ফোন বাজারে নিয়ে এসেছে। এ ছাড়া এয়ারটেলের গ্রাহকেরা তাদের আগের ‘আনলক’ করা ব্ল্যাকবেরি ফোনেও নতুন সেবাটি নিতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, ব্ল্যাকবেরি সেবা গ্রহণকারীরা আরআইএম (রিসার্চ ইন মোশন) প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বাধুনিক ইন্টারনেট সেবার পাশাপাশি ই-মেইল, ওয়েব ব্রাউজিং, ডাউনলোড ও চ্যাট, ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিসের করপোরেট মেইল ইন্টিগ্রেশন, সিকিউরড অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোচ্চ ওয়্যারলেস ডিভাইস ও ডেস্কটপ টুলসসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারে বা ০১৬৭৮৬০০৭৮৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।