এয়ারটেল ও থাকরাল গ্রুপের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান থাকরাল গ্রুপের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি অনুযায়ী থাকরাল গ্রুপ এয়ারটেলের বিশেষ কল ট্যারিফ ও ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজিত সেবা গ্রহণ করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা অভয় শেঠ, বিপণন প্রধান নোমান ফখর, করপোরেট ও এসএমই সেলসের প্রধান আদিল হোসেন নোবেল ও এলএসএমইর প্রধান রায়হান ফায়েজ ওসমানী এবং থাকরাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজামান মজুমদার, প্রধান পরিচালন কর্মকর্তা বাসব বাগচী, মইনুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, ‘থাকরাল গ্রুপের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের করপোরেট পার্টনার বা অংশীদার হতে পেরে এয়ারটেল গর্বিত। দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সুদূরপ্রসারী সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ মাত্র।’ বিজ্ঞপ্তি।