এয়ারটেল গ্রাহকেরা ইন্টারনেট ছাড়াই ফেসবুক পাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল গ্রাহকেরা এখন থেকে জিপিআরএস/ইন্টারনেট ছাড়াই নিজস্ব হ্যান্ডসেটে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার করতে পারবেন।এ জন্য আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি)-ভিত্তিক মেন্যুর প্রচলন করেছে ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। ‘ফেসবুক অন ইউএসএসডি’ নামের এই সেবা পেতে হলে এয়ারটেল গ্রাহকদের হ্যান্ডসেটে {*fbk# (*325#)} ডায়াল করে ইউএসএসডি মেন্যু ব্যবহার করতে হবে। প্রতিদিনের জন্য দুই টাকায় (ভ্যাট ছাড়া) চালু হবে আনলিমিটেড সাবস্ক্রিপশন। এ প্রসঙ্গে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট এক বিবৃতিতে জানান, তাঁরা বাংলাদেশে প্রথমবারের মতো এই সেবা নিয়ে এসেছেন, যেটির মাধ্যমে ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করা সম্ভব।