এয়ারটেলের কর্মীদের বরণ করে নিল রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একীভূত হওয়ার পর মুঠোফোন অপারেটর এয়ারটেল থেকে রবিতে যোগ দেওয়া কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানালেন আজিয়াটা ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একীভূত কোম্পানি রবির উদ্দেশে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব মো. ফাইজুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদের ভিডিও বার্তা প্রচার করা হয়। এ ছাড়া ভিডিও বার্তার মাধ্যমে আজিয়াটার প্রেসিডেন্ট জামালুদিন ইব্রাহিমও বক্তব্য দেন।
অনুষ্ঠানে আজিয়াটার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা হানস বিজয়সুরিয়া ও মনোনীত সিইও সুপুন বীরাসিংহে, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। রবির ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্য ও এয়ারটেল থেকে রবিতে যোগ দেওয়া নতুন কর্মীরা বিলুপ্ত এয়ারটেল বাংলাদেশের সিইও পিডি শর্মাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

অনুষ্ঠানে রবির শীর্ষ কর্মকর্তারা ২০২১ সালের মধ্যে রবিকে নতুন প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে কর্মীদের অনুপ্রাণিত করেন। ১৬ নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি। বিজ্ঞপ্তি।