এয়ারটেলের গ্রাহক ৫০ লাখ ছাড়িয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশের গ্রাহকসংখ্যা এখন ৫০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করেছে। এয়ারটেল দেশব্যাপী নেটওয়ার্ক-ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়াস বজায় রাখবে এবং সাশ্রয়ী সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের টেলিকম খাতের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পূরণ করবে।ভারতী এয়ারটেল ২০১০ সালের জানুয়ারি মাসে তৎকালীন ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে এবং একই বছরের ডিসেম্বরে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।এ প্রসঙ্গে ভারতী এয়ারটেলের মোবাইল সার্ভিসেসের প্রেসিডেন্ট অতুল বিন্দাল বলেন, ‘বাংলাদেশে এয়ারটেলের এত দ্রুত গ্রাহকসংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যাওয়া এমন একটি প্রতিষ্ঠানের পরিচায়ক, যেটাকে বিশ্বের সবচেয়ে সফল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনা করা যায়। এয়ারটেলের এ মাইলফলক অর্জন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নের প্রতিফলন এবং এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘গ্রাহকসংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যাওয়ার মাইলফলক অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত।’বর্তমানে এশিয়া ও আফ্রিকাজুড়ে ১৯টি দেশে ভারতী এয়ারটেলের কার্যক্রম রয়েছে। বিজ্ঞপ্তি।