এয়ারটেলের গ্রাহকেরা ডিবিবিএলের মাধ্যমে বিল দিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেলের গ্রাহকেরা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এটিএম, ইন্টারনেট ব্যাংকিং এবং ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের প্রি-পেইড ও পোস্ট-পেইড মোবাইল ফোনের বিল পরিশোধ করতে পারবেন।এ ব্যাপারে ডিবিবিএল ও এয়ারটেলের মধ্যে গতকাল রোববার একটি চুক্তি হয়েছে। এয়ারটেলের প্রধান অর্থ কর্মকর্তা সোমিও কান্তি মুখোপাধ্যায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের পার্সোনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, সার্ভিস এক্সপেরিয়েন্সের প্রধান নীলোৎপলা শর্মা ও ট্রেজারি বিভাগের প্রধান মো. নাজমুল হাসান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।