এয়ারটেলের থ্রিজি সেবা এখন বগুড়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল বগুড়ায় গতকাল সোমবার থ্রিজি-সেবা চালু করেছে।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটের সঙ্গে ভিডিওকলে কথোপকথনের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান, এয়ারটেলের সিওও রাজনীশ কওল, সিএও রুবাবা দৌলা, সিটিও সন্দ্বীপন চক্রবর্তী এবং সিআইও লুৎফর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।