এয়ারটেলের থ্রিজির আওতা বাড়ছে সিলেটে
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল সিলেটের উল্লেখযোগ্য অংশে এয়ারটেল থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে।
সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এয়ারটেল থ্রিজির আওতায় যেসব এলাকা এসেছে, সেগুলো হলো: নারসিং টিলা, জিন্দাবাজার, সুবিদ বাজার, মজুমদার পাড়া, মদনমোহন কলেজ, সিলেট এমএজি ওসমানী স্টেডিয়াম, সিলেট পুলিশ লাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, আম্বরখানা, হজরত শাহজালালের মাজার, মদিনা মার্কেট, শাহজালাল উপশহর, এমসি কলেজ, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হজরত শাহ পরান মাজার, নাজিমগর রিসোর্ট, খাদিম নগর, সিলেট সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, লিডিং বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় ও কিন ব্রিজ।
এ মাসের মধ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এয়ারটেল থ্রিজির আওতায় আসবে। এয়ারটেল থ্রিজি সেবা নিশ্চিত করতে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ৭০০ বিটিএস টাওয়ার চালু করেছে। বিজ্ঞপ্তি