এয়ারটেলের দুটি সেবাকেন্দ্র চালু হলো নাটোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নাটোর জেলা সদর এবং জেলার শিংড়ায় দুটি এয়ারটেল সেবাকেন্দ্র চালু করেছে। এই সেবাকেন্দ্র দুটির উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার ও হেড অব এম কমার্স রুবাবা দৌলা।
নাটোর সদরের সেবাকেন্দ্র মুশফিক টেলিকম থেকে এয়ারটেলের তিন হাজার ৫০০-এর বেশি গ্রাহক এবং শিংড়ায় অবস্থিত সেবাকেন্দ্র আলহাজ রোকেয়া মোবাইল থেকে এক হাজার ৬০০-এর বেশি গ্রাহক লাভবান হবেন। এই সার্ভিস সেন্টারগুলো থেকে এয়ারটেলের গ্রাহকেরা নতুন এয়ারটেল সংযোগ, সিম রিপ্লেসমেন্ট, পোস্টপেইড সংযোগের বিল প্রদান, প্রিপেইড সংযোগ রিচার্জ, মোবাইল অর্থসেবা, ইন্টারনেট সেবা ইত্যাদি গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।