এয়ারটেলের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ‘মোবাইল মানি অ্যান্ড ডিজিটাল পেমেন্টস গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০১৪’ শীর্ষক পুরস্কার লাভ করেছে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবায় ভূমিকা রাখার জন্য ‘কোলাবোরেশন কমেন্ডেশন’ বিভাগে এয়ারটেল এই পুরস্কার পেয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সম্প্রতি এই পুরস্কার দেওয়া হয়। এয়ারটেল যে বিভাগে পুরস্কার পেয়েছে সেখানে অন্য প্রতিযোগীদের মধ্যে ছিল ইউব্যাংক পাকিস্তান ও সিটিব্যাংক গ্লোবাল। এয়ারটেলের গ্রাহকদের জন্য সব ধরনের সম্ভাব্য মোবাইল ব্যাংকিং সেবা একটি সাধারণ ইউএসএসডি সংক্ষিপ্ত কোডে একত্র করা আছে। নম্বরটি হলো *৪০০#। এই একটি নম্বর ডায়াল করার মাধ্যমেই গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পুরস্কারটি এই খাতে এয়ারটেলকে সক্রিয়ভাবে অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আরও ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
বিজ্ঞপ্তি