এয়ারটেলের সঙ্গে ইউসিবিএলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানি এয়ারটেল এখন থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) দৈনন্দিন যোগাযোগে ভয়েস ও ডেটা চাহিদা পূরণ করবে। এ ব্যাপারে ইউসিবিএল এয়ারটেলের মধ্যে গতকাল বুধবার রাজধানীর গুলশানে ইউসিবিএলের প্রধান কার্যালয়ে একটি চুক্তি হয়েছে। এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট এবং ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেলের প্রধান বিক্রয় কর্মকর্তা অভয় শেঠ ও প্রধান বিপণন কর্মকর্তা নুমান ফখরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।