এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে এসএসএল ওয়্যারলেস
বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের মুঠোফোন রিচার্জ-সেবা প্রদান করতে এয়ারটেল বাংলাদেশ ও ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এস এস এল ওয়্যারলেস চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি এসএসএল ওয়্যারলেসের করপোরেট সদর দপ্তরে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এয়ারটেলের গ্রাহকেরা এয়ারটেল অনুমোদিত পোর্টাল থেকে অতি সহজেই তাঁদের প্রিপেইড নম্বর রিচার্জ বা পোস্টপেইড নম্বরের বিল অনলাইনে প্রদান করতে পারবেন। গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ড যেমন: ভিসা, মাস্টার কার্ড এবং ডেবিট কার্ড যেমন: ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম ইত্যাদি নিরাপদভাবে ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এয়ারটেলের পক্ষে হেড লিগ্যাল এ এস এম সাকিব শিকদার ও এসএসএল ওয়্যারলেসের পক্ষে মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, ব্যবস্থাপক বিজনেস ডেভেলপমেন্ট সোনিয়া মেহজাবিন ও এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।