প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথমবারের মতো এয়ারলাইন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ভারতভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জেট এয়ারওয়েজ ইবিএল প্লাটিনাম ক্রেডিট কার্ডের’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইবিএল, জেট এয়ারওয়েজ, জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেড এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্রেডিট কার্ড মূলত ভিসা ক্রেডিট কার্ড, যা গ্রাহকেরা ভ্রমণ ছাড়াও খুচরা কেনাকাটার কাজে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি।