প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের ১০ জন ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আটজন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন: বদরুজ্জামান বাবুল, সাজ্জাদুর রহমান, মঈনুল আলম, শাহিনুর রহমান, মিজানুর রহমান খান, রফিকুল ইসলাম, শাহিনুর রহমান, সাজ্জাদুল করিম ও শামীম উদ্দীন, শাহজাহান আলী।অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিত হলেন: মঈন উদ্দীন, হুমায়ুন কবির, মিজানুর রহমান, মুসা মাহমুদ, মুজিবর রহমান, আবদুল মালেক, কাসেদুজ্জামান সেলিম ও আসাদুজ্জামান মিঠু।১২ বছর পর গত শনিবার চেম্বার কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬৯৭ জন ভোটারের মধ্যে ৬০০ জন ভোট দেন।