ওগিলভি অ্যান্ড ম্যাথারের সঙ্গে ড্যান ফুডস ও পোলারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজ্ঞাপনী সংস্থা ওগিলভি অ্যান্ড ম্যাথারের সঙ্গে ড্যান ফুডস ও পোলার বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে ড্যান ফুডস ও পোলারের সব ধরনের বিজ্ঞাপনের কাজ, ব্র্যান্ড প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানের কাজ করবে ওগিলভি অ্যান্ড ম্যাথার। চুক্তিতে স্বাক্ষর করেন পোলার বাংলাদেশের সিইও শাহ মাসুদ ইমাম, ড্যান ফুডসের মার্কেটিং ম্যানেজার সোহেল শাহরিয়ার রানা এবং ওগিলভি অ্যান্ড ম্যাথারের ডিরেক্টর ফাহিমা চৌধুরী ও ফাইন্যান্স ডিরেক্টর এস এম হাদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পোলারের মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং ওগিলভি অ্যান্ড ম্যাথারের জিএম অ্যান্ড সিসিও রাজীব হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি।