ওগিলভির দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওগিলভি অ্যান্ড ম্যাথার বাংলাদেশ সম্প্রতি দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। ওগিলভির নিজস্ব পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে ইন্টিগ্রেটেড মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এ কর্মশালার মূল লক্ষ্য ছিল। ক্রিয়েটিভ অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিসিং ডিপার্টমেন্টের সদস্যরা এ কর্মশালায় অংশ নেন। ওগিলভি ডিসকভারি, ইনসাইটস অ্যান্ড প্লানিং ইনিডিয়ার কান্ট্রি হেড মাধুকার সাবনাভিশ এই কর্মশালাটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।