ওটিসি বাজারের উন্নয়নে পদক্ষেপ নেবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারের উন্নয়নে পদক্ষেপ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ লক্ষ্যে শিগগিরই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে এসইসি। এরই মধ্যে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসি সূত্র জানায়, ওটিসি বাজারের উন্নয়নে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে গত ১৯ এপ্রিল চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও পরিচালক মাহাবুবুল আলম। ওই কমিটির সুপারিশ অনুযায়ী একটি প্রতিবেদন তৈরি করে এসইসি। এই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় এসইসি।ওটিসি বাজারের উন্নয়নে গঠিত কমিটির পেশ করা সুপারিশগুলোর মধ্যে এসইসির অনুমোদন দেওয়া সুপারিশ হচ্ছে ওটিসি বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বিক্রেতানির্ভর মার্কেট থেকে ডিম্যাট প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নির্ভরশীলতায় মার্কেটে পরিণত করা, যেখানে বিক্রেতানির্ভর কমে অটোমেটিক প্রক্রিয়ার মতো ক্রেতা-বিক্রেতা দাম নির্ধারণ করতে পারে; ওটিসি বাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোকে পরিচালনা ও মূল বাজারে ফেরাতে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপ-আলোচনা করা; ওটিসি বাজারে বিদ্যমান কোম্পানিগুলোর মধ্যে যাদের কোনো কার্যক্রম নেই, তাদের ভবিষ্যত্ নির্ধারণে উভয় স্টক এক্সচেঞ্জকে সর্বসম্মতভাবে প্রস্তাব তৈরি করা ও উভয় স্টক এক্সচেঞ্জকে ওটিসি বাজারের কোম্পানিগুলোর কাগজপত্র ও নথি যাচাই-বাছাই করা। এই সুপারিশগুলোর ওপর ভিত্তি করে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করে দুই মাসের মধ্যে কমিশনে জমা দেওয়ার জন্য এরই মধ্যে আগের ওই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এসইসির ৪৪০তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘আমাদের দেশের ওটিসি বাজার নিয়ে কিছুটা ভুল ধারণা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ওটিসি বাজার রয়েছে। সেখানে ওটিসি বাজারকে আলাদা বাজার হিসেবে গণ্য করা হয়। সেখানেও তালিকাভুক্তির ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। আর আমাদের দেশে কেবল খারাপ প্রকৃতির কোম্পানিকে এই বাজারে পাঠিয়ে দেওয়া হয়।’সাজিদ হোসেন বলেন, ওটিসি বাজারের ব্যাপারে সিএসইর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। মূূল বাজারের পাশাপাশি ওটিসি বাজারও যাতে করে গতিশীল ও শক্তিশালী হয় এবং বর্তমান ধারণা থেকে বের হয়ে আসা যায়, সে বিষয়গুলো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।২০০৯ সালের ৫ অক্টোবর দেশের প্রধান পুঁঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওটিসি বাজার চালু করা হয়। শেয়ারবাজারে সবচেয়ে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোকে এই বাজারে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে বেশির ভাগই বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়া এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি নবায়ন ফি বকেয়া পড়ায় বিভিন্ন সময়ে প্রধান বাজার থেকে কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করা হয়। এ ছাড়া কাগজের শেয়ারকে ইলেকট্রিক শেয়ারে রূপান্তর বা ডিম্যাট না করার কারণেও কয়েকটি কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়। বর্তমানে ওটিসি বাজারে ৬৮টি কোম্পানি রয়েছে।