দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭৮ পয়েন্ট বেড়ে ৫,০৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ১১ মিনিটে সূচক বেড়ে যায় ৩৯ পয়েন্ট। কিন্তু, ২০ মিনিটের দিকে সূচক কমে ২৫ পয়েন্ট, আধা ঘণ্টা শেষে সূচক বাড়ে পাঁচ পয়েন্ট। তবে, বেলা ১২ টার দিকে সূচক ৫,০০০ পয়েন্টের নিচে নেমে যায়। দুপুর একটার দিকে সূচক আবারো ঊর্ধ্বমুখী হয়ে ৩৫ পয়েন্ট বেড়ে যায়।ডিএসইতে আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫২২ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: তিতাস গ্যাস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এমজেএল বাংলাদেশ, যমুনা অয়েল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, আরএন স্পিনিং মিলস, ন্যাশনাল ব্যাংক লি. এবং বিএসআরএম স্টিল।