ওঠানামার পর নিম্নমুখী সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও, শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। দিন শেষে লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। পাশাপাশি সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪,৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে যায়। আধা ঘণ্টায় বাড়ে ৫৩ পয়েন্ট। এরপর থেকে সূচকের ওঠানামা চলতে থাকে। বেলা ২টা ১০ মিনিটের পর সূচক নিম্নমুখী হতে থাকে যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০৫টির দাম, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত আছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, লঙ্কাবাংলা ফিন্যান্স, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল এবং ইউসিবিএল।