ওঠানামার পর নিম্নমুখী সূচক
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামায় লেনদেন চললেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৩৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২১ পয়েন্ট কমে যায়। তবে ২৫ মিনিট শেষে সূচক দুই পয়েন্ট বেড়েছিল। এরপর আবার নিম্নমুখী হয় সূচক, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টিরই দাম কমেছে; বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত ডিএসইতে এসময় লেনদেন হয়েছিল ৭৭ কোটি টাকার।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ওরিয়ন ফার্মা, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।