ওঠানামার পর সূচক কমল ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে সূচকের ওঠানামা চললেও নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে চার হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৩৪ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ১০ পয়েন্ট কমেছিল। আর পৌনে একটায় সূচক বেড়েছিল আট পয়েন্ট। এভাবেই সকাল থেকে ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম কমেছে; বেড়েছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ ৫৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউসিবিএল, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, বেক্সিমকো, সিএমসি কামাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম কমেছে; বেড়েছে ৬১টির আর আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে।