ওঠানামার পর সূচক বাড়ল দুই বাজারে
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে আজ সারা দিন সাধারণ মূল্যসূচকের ওঠানামা থাকলেও দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে দুই বাজারেই কমে গেছে মোট লেনদেন।পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে যাওয়ায় সার্বিক লেনদেনে এর প্রভাব পড়েছে। ফলে লেনদেনও অনেক কমে গেছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। ঈদ ও পূজার ছুটির পর বাজারে স্বাভাবিক গতি ফিরে আসবে বলে মনে করছেন তাঁরা।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১.৭৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৫৮.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে আজ সকালে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক চার পয়েন্ট কমেছিল। আর ২০ মিনিট শেষে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট। এর পর থেকে সূচক বাড়ার হার কমে ১২টা ১০ মিনিটে সূচক আবারও ১৪ পয়েন্ট কমে যায়। এভাবে শুরু থেকেই ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে; কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই এক্সচেঞ্জে আজ ৩৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫০ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম টেক্সটাইল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল, বেক্সিমকো, আরএন স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দাম বেড়েছে; কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।