ওয়ান ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ফারহাত ইয়াসমিন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ওয়ান ব্যাংকের উদ্যোক্তা ফারহাত ইয়াসমিনের কাছে থাকা এক কোটি ৬২ লাখ ৬৪৬টি শেয়ারের মধ্যে ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করতে চান তিনি।