ওয়ান ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক জহুর উল্লাহ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ওয়ান ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক জহুর উল্লাহ তাঁর কাছে থাকায় প্রতিষ্ঠানের এক কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৬৫০টি শেয়ারের মধ্যে ২০ লাখ শেয়ার তাঁর স্ত্রী সালমা জহুরকে হস্তান্তর করতে চান। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদনের পর ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর করতে চান তিনি।