ওয়ালটন স্মার্ট গ্যালারি যমুনা ফিউচার পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ৮ মে ওয়ালটন স্মার্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে। এই এক্সক্লুসিভ স্মার্ট গ্যালারি থেকে পাওয়া যাবে ওয়ালটনের সব ধরনের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোন। এই স্মার্ট গ্যালারি উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম রেজওয়ান আলম, ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক, মোবাইল ডিভিশন; আসিফুর রহমান খান, উপপরিচালক; মাহমুদুল হাসান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক; আবদুল্লাহ ভূইয়া, আঞ্চলিক সেলস্ ম্যানেজার; খলিলুর রহমান, এরিয়া ম্যানেজার প্রমুখ। বিজ্ঞপ্তি।