প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন। সেখানে তিনি ওয়ালটনের সম্প্রসারিত রেফ্রিজারেটর-৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক লিসা স্টেইনেচার ও জ্যেষ্ঠ বিনিয়োগ ব্যবস্থাপক আরিফ ইকবাল খান এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম আশরাফুল আলম। থমাস প্রিনজ বলেন, ‘রেফ্রিজারেটর তৈরির এই নতুন প্রকল্প ওয়ালটনকে অনেক দূর এগিয়ে নেবে।’ আশরাফুল আলম জানান, ওয়ালটনের নতুন এই কারখানার পণ্য আগামী বছর থেকে জার্মানিসহ ইউরোপ-আমেরিকার বাজারে রপ্তানি হবে।
বিজ্ঞপ্তি