ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরা মেগা কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দশম মেগা কুইজ সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। ৪৩৯ জন নিবন্ধিত প্রতিযোগীসহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে নানা বয়সের এক হাজারের বেশি প্রতিযোগী মেধা যাচাইয়ের এই পরীক্ষায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হিসেবে সায়ন ভৌমিক ও সৌপ্তিক চক্রবর্তী এক লাখ রুপি জিতে নেন। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, ত্রিপুরায় ওয়ালটন পণ্যের আমদানিকারক মনিশ বিশ্বাস, ওয়ালটন গ্রুপের কান্ট্রি ম্যানেজার এ এস এম শাহরিয়ার, সংসদের ডেপুটি স্পিকার পবিত্র কর প্রমুখ। বিজ্ঞপ্তি।