ওয়েলসকে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং ওষুধশিল্পে বিনিয়োগ করতে ওয়েলসের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকা সফররত ওয়েলস-বাংলাদেশ চেম্বারের ২৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে গতকাল বুধবার সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ উৎপাদন করে। এ ওষুধ ওয়েলস আমদানি করতে পারে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়েলস-বাংলাদেশ চেম্বারের সভাপতি দেলোয়ার এ হুসেইন। উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক মাহবুব নূর, ওয়েস্ট কার্ডিফের লেবার পার্টির নেতা কেভিন ব্রেনান, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।