ওরিয়ন ফুটওয়্যারের আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ওরিয়ন ফুটওয়্যারের প্রথম আউটলেট উদ্বোধন করেছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম, ওরিয়ন ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিনে ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে কোম্পানির আরও একটি আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেট দুটিতে আগামী এক সপ্তাহের জন্য যেকোনো পণ্য কিনলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। বিজ্ঞপ্তি।