ওরিয়ন ফুটওয়্যারের আউটলেট যমুনা ফিউচার পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওরিয়ন ফুটওয়্যারের নতুন আউটলেট রাজধানীর যমুনা ফিউচার পার্কে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সেখানে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে ঈদ সামনে রেখে ৫০০টি নতুন ডিজাইনের জুতা বাজারে ছাড়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের অ্যাডমিন ম্যানেজার সাজেদ করিম, হিউম্যান রিসোর্সেস ম্যানেজার ফয়সাল আর ফেরদৌস, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স ম্যানেজার সুজিত কুমার সাহা, ওরিয়ন ফুটওয়্যারের সিনিয়র মার্চেন্ডাইজিং ম্যানেজার আরেফা হুসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।