প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন ফার্মার ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, মো. এবাদুল করিম, মো. রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক মো. গোলাম মহিউদ্দিন প্রমুখ। সভায় ৩০ জুন ২০১৬ পর্যন্ত ১৮ মাসের আর্থিক সময়কালের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি