ওরিয়ন ফার্মার ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জেরীন করিম, পরিচালক আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শাফিকুর রহমান, এ এন এম আবুল কাশেম, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান ও সিএফও মিসেস মনোয়ারা খাতুন।

সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা হয়। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে আলোচ্যসূচি অনুমোদিত হয়। সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়।