ওরিয়ন ল্যাবরেটরিজের নাম এখন ওরিয়ন ফার্মা লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের নাম গতকাল শনিবার থেকে ওরিয়ন ফার্মা লিমিটেডে রূপান্তর করা হয়েছে। নামের সঙ্গে প্রতিষ্ঠানটি এর লোগোতেও পরিবর্তন এনেছে।ওরিয়নের ঢাকার তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম ওরিয়ন ফার্মা লিমিটেডের নতুন নাম ও লোগো উন্মোচন করেন। এ সময় কোম্পানির প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের পরিচালক আরজুদা করিম, সালমান করিম ও মো. গোলাম মহীউদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক মো. হাবিবুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রকল্প) গোলাম মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বিপণন) তপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ ও প্রশাসন) মো. মাসুদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট (হিসাব) সমরেশ বণিক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।