ওরিয়ন ল্যাবরেটরিজের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন-২০১০ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন ওরিয়ন গ্রুপের পরিচালক আরজুদা করিম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) তপন কুমার রায় ২০১০ সালের সামগ্রিক বিপণন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। এতে আরও বক্তব্য দেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্ল্যান্ট) মো. গোলাম মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ ও প্রশাসন) মাসুদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস) সমরেশ বণিক, ভাইস প্রেসিডেন্ট (এমআইএস, ফিল্ড এইচ আর অ্যান্ড অ্যাডমিন) আবদুর রহমান, বিপণন ব্যবস্থাপক মো. আরিফ হোসেন এবং ব্যবস্থাপক (পিএমডি) মো. মামুনুর রহমান।সম্মেলনে সমাপনী বক্তব্য দেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। তিনি কোম্পানির ২০০৯ সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এ ছাড়া অনুষ্ঠানে মাঠপর্যায়ের নয় শতাধিক প্রতিনিধিসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।