ওরিয়েন্টাল ইকো উড্সের কাঠপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়েন্টাল ইকো উড্স লিমিটেড দেশের বাজারে নতুন কিছু কাঠপণ্য নিয়ে এসেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ডোর বা দরজা, দরজার কাঠামো, টিম্বার টিউব, কম্পোজিট উডেন বোর্ড ইত্যাদি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে কাঠপণ্যগুলো বাজারজাতকরণের ঘোষণা দেয় ওরিয়েন্টাল ইকো উড্স।
সংবাদ সম্মেলনে ওরিয়েন্টাল ইকো উড্স-এর চেয়ারম্যান আতিকুল করিম খান, ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম খান, পরিচালক রাকিবুল করিম খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ওরিয়েন্টাল ইকো উড্সের কারখানা গাজীপুরে অবস্থিত। সেখানে প্রথমেই গাছের অব্যবহৃত অংশ বা কাঠের গুঁড়া সংগ্রহ করা হয়। এরপর ইউরোপীয় ও জাপানি প্রযুক্তিতে আধুনিক যন্ত্রে তৈরি করা হয় কম্পোজিট উড; যা দিয়ে দরজা, দরজার কাঠামো, টিম্বার টিউব, কম্পোজিট উডেন বোর্ড ইত্যাদি পণ্য বানানো হয়।
বিজ্ঞপ্তি