ওষুধ শিল্প পার্কে দ্রুত গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন ওষুধ (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট-এপিআই) শিল্প পার্কে দ্রুততম সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ করা হবে।
এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমন্বয় করে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।
এপিআই শিল্প পার্কে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে গতকাল রোববার আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবুবকর সিদ্দিক, অতিরিক্ত শিল্পসচিব বেগম পরাগ, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, ওষুধ শিল্প মালিক সমিতির নেতা আবদুল মুকতাদির প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এপিআই শিল্প পার্কে দ্রুত গ্যাস সরবরাহে করণীয় সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় গ্যাস-সংযোগ লাইন স্থাপনের
ব্যয় মেটাতে প্রকল্প বরাদ্দ থেকে বিসিক তিন কোটি টাকা ছাড় করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অবশিষ্ট টাকা দেবেন এই শিল্প পার্কে প্লট বরাদ্দ পাওয়া ওষুধ শিল্প মালিকেরা। কাজটি ওষুধ শিল্প মালিক সমিতি সমন্বয় করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।