ওষুধ শিল্প সমিতির নেতৃত্ব নির্বাচন
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। মহসচিব নির্বাচিত হন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মুক্তাদির চৌধুরী।ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাঁরা পুনর্নির্বাচিত হন।সমিতির নতুন কার্যকরী পর্ষদে জেনারেল ফার্মার এমডি মোমেনুল হক জ্যেষ্ঠ সহসভাপতি, মেডিমেট ফার্মার এমডি খন্দকার তারিক-উল-ইসলাম সহসভাপতি ও রেনেটার এমডি সৈয়দ এস কায়সার কবীর কোষাধ্যক্ষ নির্বাচিত হন।সমিতির নবনির্বাচিত সদস্যরা হলেন স্কয়ার ফার্মার এমডি তপন চৌধুরী, পপুলার ফার্মার এমডি মোস্তাফিজুর রহমান, ইউনিহেলথের এমডি মোসাদ্দেক হোসেন, পিপলস ফার্মার এমডি এম এম রহমান খান, বীকন ফার্মার এমডি এবাদুল করিম, এসিআই ফার্মার সিওও মহিবুজ জামান, বায়োফার্মার এমডি আনোয়ারুল আজিম, নুভিস্তা ফার্মার এমডি আখতার মতিন চৌধুরী, জেএমআই সিরিঞ্জের এমডি আবদুর রাজ্জাক, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এমডি আজিজুল হক, ইডিসিএলের এমডি কাদরুল হুদা, টেকনো ড্রাগসের এমডি শাহ জালালউদ্দিন আহমেদ, এস্ট্রাবায়োফার্মাসিউটিক্যালসের এমডি জিয়াউল হক, ভ্যারিটাস ফার্মার এমডি হাবিব-ই-মিল্লাত, জিসকা ফার্মার এমডি আমিনুল ইসলাম খান ও এমিকোর এমডি মজিবুল ইসলাম। বিজ্ঞপ্তি।