ওষুধের রপ্তানি বেড়ে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তৈরি ওষুধের রপ্তানি বেড়ে চলেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও রপ্তানি বৃদ্ধির ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ উপাত্ত অনুসারে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এক কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলারের ওষুধ রপ্তানি হয়েছে; যা এক কোটি ২৪ লাখ ৫০ হাজার ডলারের চেয়ে ২ দশমিক ২৫ শতাংশ বেশি। এ চাড়া গত অর্থবছরের একই সময়ের এক কোটি ২২ হাজার ডলারের চেয়ে ২৪ দশমিক ৫৬ শতাংশ বেশি।

গেল ২০১৩-১৪ অর্থবছরে ওষুধ রপ্তানি হয়েছে ছয় কোটি ৯২ লাখ ডলারের। তার আগের বছরের রপ্তানি ছিল পাঁচ কোটি ৯৮ লাখ ডলার। এক বছরে রপ্তানি বাড়ে ১৫ দশমিক ৭৫ শতাংশ। দেশীয় ওষুধের বড় অংশই রপ্তানি হয় দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আফ্রিকায়।