প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশে দশম গ্লোবাল মার্কেটিং ফোরাম বা বিশ্ব বিপণন ফোরামের (জিএমএফ) আয়োজন করেছে। ঢাকা ও চট্টগ্রামের দুটি হোটেলে দুই দিন এ ফোরামের আয়োজন করা হয়। তৈরি পোশাক খাতের প্রায় সাড়ে পাঁচ শ প্রতিনিধি এ ফোরামে যোগ দেন এবং বৈশ্বিক ব্যক্তিত্বদের সঙ্গে পোশাকশিল্প বিষয়ে মতবিনিময় করেন। ফোরামে স্বাগত বক্তব্য দেন ওয়াইকেকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৈচি মাতসুশিমা। এতে উপস্থিত ছিলেন গ্লোবাল মার্কেটিং গ্রুপ অব ওয়াইকেকের (ইউএসএ) মেলিশা কামাথ, গ্লোবাল মার্কেটিং গ্রুপ অব ইমিয়ার (ইএমইএ) অ্যাঞ্জেলা মুলার, গ্লোবাল মার্কেটিং গ্রুপ অব ওয়াইকেকে জাপানের তাকুজিরু আশিকারি, চায়না ন্যাশনাল মার্কেটিং গ্রুপের ক্লারিসে সারভোনাট এবং ওয়াইকেকে হোল্ডিং এশিয়া-সিঙ্গাপুরের এমডি অ্যালসন এনজি উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি