ওয়ান ব্যাংকের ও তিন প্রতিষ্ঠানের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওয়ান ব্যাংক লিমিটেড (ওবিএল) এবং তিনটি আন্তর্জাতিক উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান—এফএমও, ওএফআইডি ও ওইইবির মধ্যে পাঁচ বছর মেয়াদি ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঋণসুবিধার ফলে ব্যাংকটি বৈদেশিক মুদ্রা ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ এবং গ্রিন ব্যাংকিং ব্যবসায় সম্প্রসারণে সহায়তা পাবে। ঋণসুবিধা ছাড়াও এই তিনটি প্রসিদ্ধ উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকটির পরিবেশগত, সামাজিক ও নিরাপত্তাজনিত মান উন্নয়নে সহায়তা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, এফএমওর সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ডেইভ স্মিথ, আরএসএ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সামির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি