ওয়ান ব্যাংকের গ্রাহকেরা এখন কিউ-ক্যাশের সুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ান ব্যাংক কিউ-ক্যাশ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে।এর ফলে ব্যাংকটির গ্রাহকেরা এখন থেকে অনলাইনে কেনাকাটা, কর পরিশোধ, মোবাইল ব্যাংকিং, সারা দেশে টাকা আদান-প্রদান, সরকারি-বেসরকারি বিভিন্ন বিল পরিশোধ এবং ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি আইটি কনসালট্যান্টস ও ওয়ান ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই চুক্তির ফলে ওয়ান ব্যাংক কিউ-ক্যাশ কনসোর্টিয়ামের ২৬তম সদস্য হওয়ার পাশাপাশি এ নেটওয়ার্কে সংযুক্ত সাড়ে তিন হাজার এটিএম মেশিনের সঙ্গেও যুক্ত হলো। বিজ্ঞপ্তি।